শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে রাস্তায় নামলেন রিকশাচালকরাও

০৩ আগস্ট ২০২৪, ০৪:০৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০০ AM
এবার রাস্তায় নামলেন রিকশাচালকরাও

এবার রাস্তায় নামলেন রিকশাচালকরাও © সংগৃহীত

চলমান কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা জানিয়ে এবার রাস্তায় নেমেছেন রিকশাচালকরাও৷ সারি সারি রিকশা রেখে শিক্ষার্থীদের পাশাপাশি তারাও সরকার বিরোধী নানা স্লোগান দিচ্ছেন৷ শনিবার (৩ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তায় রিকশাচালকরা অবস্থান নিয়ে এমন প্রতিবাদ জানান। কপালে লাল কাপড় আর হাতে বাংলাদেশের পতাকা নিয়ে স্লোগান দেন তারা।

এক রিকশাচালক বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গ্যাছে। তাই সারাদিন রিকশা চালায়া রুজি না করে মাঠে নেমেছি৷ আমাগো ছেলেগরে এভাবে মেরে তারা কীভাবে গদিতে থাকে?’

এর আগে বিভিন্ন স্পষ্ট থেকে দলে দলে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হন বিক্ষোভকারীরা। এ আন্দোলনে সংহতি প্রকাশ করে রাস্তায় নেমেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ৷

সরেজমিনে দেখা গেছে, রিকশাচালকরা আমার ভাই কবরে, খুনি কেন বাইরে/ দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত/ স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে/ জ্বালারে জ্বালো, আগুন জ্বালো/ বুকের ভেতর অনেক ঝড়; বুক পেতেছি গুলি কর',/ ১ ২ ৩ ৪ হাসিনা তুই গদি ছাড়সহ সরকারবিরোধী নানা স্লোগান দিতে থাকেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষা শুরু আজ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে আদালতে নারীর হট্টগো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইফোন বিক্রি করে টাকা ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিম হত্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় নওগাঁয় প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৬১ জন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬