রোববার গণমিছিলের ঘোষণা আন্দোলনকারীদের

০২ আগস্ট ২০২৪, ০৬:২২ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM
গণমিছিলে জনসমুদ্রে পরিণত হয় শহীদ মিনার এলাকা

গণমিছিলে জনসমুদ্রে পরিণত হয় শহীদ মিনার এলাকা © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থাকা শিক্ষার্থীরা আগামী পরশু রোববার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণমিছিল করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রোহযাত্রা নিয়ে আসে শিক্ষার্থী, জনতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেখানেই ছাত্র-জনতার পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম।

তিনি বলেন, আগামী রোববারের মধ্যে কারফিউ প্রত্যাহার করতে হবে, সব গ্রেপ্তারদের মুক্তি দিতে হবে, সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে, বর্তমান সরকারকে শিক্ষার্থী-জনতা হত্যার দায়ে পদত্যাগ করতে হবে। এই দাবিগুলো যদি রোববারের মধ্যে পূরণ না করা হয় তাহলে সেদিন বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব থেকে গণমিছিল শুরু হবে।

এর আগে গণগ্রেপ্তার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী-জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে আয়োজিত দ্রোহযাত্রা জাতীয় প্রেসক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এসে পৌঁছায়।

আরও পড়ুন: উত্তরায় বিক্ষোভকারীদের ওপর আ’লীগ-পুলিশের হামলা, গুলিবিদ্ধ

এর আগে গণগ্রেপ্তার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী-জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে বর্তমান সরকারের পদত্যাগের দাবি তোলেন শিক্ষার্থীরা।

জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ছাত্র-জনতার গণমিছিলে কয়েকশ শিক্ষার্থী-জনতা জমায়েত হয়েছে। বিকাল পৌনে ৪টায় মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছায়। এরপর থেকে ভেঙে ভেঙে অনেকে মিছিল নিয়ে শহীদ মিনারে আসতে থাকেন। শিক্ষার্থী, সাধারণ জনতার পাশাপাশি সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশ গ্রহণে শহীদ মিনার জনসমুদ্রে পরিণত হয়।

এর আগে দুপুর ২টা থেকেই কয়েকশ ছাত্র-জনতা জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত হন। এ সময় মিছিলে অংশ নেওয়া বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা শোনাতে দেখা যায়। এছাড়া সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে উঠে জাতীয় প্রেসক্লাব।

কোনো ম্যাচ না খেলেই যেভাবে সেমিফাইনালে ভারত-পাকিস্তান
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলা করা পরীক্ষকদের তালিকা হচ্ছে: শিক্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বুটেক্সের আবাসিক হলে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও পরিচ্ছন্নতা কা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রেসিডেন্টের পদত্যাগ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আরও এক দফায় সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬