নরসিংদীতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

০২ আগস্ট ২০২৪, ০৫:১৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM
শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা © সংগৃহীত

নরসিংদীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ-যুবলীগ। এ সময় পুলিশের সামনে লাঠিপেটা করে আন্দোলনকারীদের তাড়িয়ে দেয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাকর্মীও সেখানে উপস্থিত ছিলেন।

শুক্রবার (২ আগস্ট) পূর্বঘোষিত প্রার্থনা ও ছাত্রজনতার গণমিছিল কর্মসূচি নিয়ে বিকেল ৩টার দিকে সদর উপজেলা মোড়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে আসেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। তারা এ সময় নানা স্লোগান দিচ্ছিলেন। প্রেসক্লাবের সামনে আসার পর যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের কর্মীদের বাধার মুখে পড়ে মিছিলটি।

একপর্যায়ে শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এতে কমপক্ষে ১০ জন আন্দোলনকারী আহত হয়।

এ বিষয়ে নরসিংদীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। এটা তেমন কিছু না। লাঠিপেটার বিষয়টি তিনি অস্বীকার করেন। 

কোনো ম্যাচ না খেলেই যেভাবে সেমিফাইনালে ভারত-পাকিস্তান
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলা করা পরীক্ষকদের তালিকা হচ্ছে: শিক্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বুটেক্সের আবাসিক হলে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও পরিচ্ছন্নতা কা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রেসিডেন্টের পদত্যাগ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আরও এক দফায় সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬