ছাত্র-জনতার গণমিছিলে জনসমুদ্রে পরিণত কেন্দ্রীয় শহীদ মিনার

০২ আগস্ট ২০২৪, ০৪:৪০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM
কেন্দ্রীয় শহীদ মিনার

কেন্দ্রীয় শহীদ মিনার © টিডিসি ফটো

চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ছাত্র-জনতার গণমিছিল জাতীয় প্রেসক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এসে পৌঁছেছে। শুক্রবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাব থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ছাত্র-জনতার এই গণমিছিল।

মিছিলে গণগ্রেপ্তার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী-জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে বর্তমান সরকারের পদত্যাগের দাবি তোলেন শিক্ষার্থীরা।

জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ছাত্র-জনতার গণমিছিলে কয়েকশ শিক্ষার্থী-জনতা জমায়েত হয়েছে। বিকাল পৌনে ৪টায় মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছায়। এরপর থেকে ভেঙে ভেঙে অনেকে মিছিল নিয়ে শহীদ মিনারে আসতে থাকেন। শিক্ষার্থী, সাধারণ জনতার পাশাপাশি সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশ গ্রহণে শহীদ মিনার জনসমুদ্রে পরিণত হয়।

এর আগে দুপুর ২টা থেকেই কয়েকশ ছাত্র-জনতা জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত হন। এ সময় মিছিলে অংশ নেওয়া বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা শোনাতে দেখা যায়। এছাড়া সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে উঠে জাতীয় প্রেসক্লাব।

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে যাওয়ায় কারাগারে ১৪ বছরের স্কুলছাত…
  • ০৪ আগস্ট ২০২৬
উপায় নিয়োগ দেবে বিভাগীয় ৪ শহরে, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬