আন্দোলনে গ্রেপ্তার ৩৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন শুনানি বিকেলে

০২ আগস্ট ২০২৪, ০৩:১৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আটক এইচএসসি পরীক্ষার্থী

আটক এইচএসসি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা কিংবা নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় রুজু হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ৩৬ জন এইচএসসি পরীক্ষার্থীকে। শুক্রবার (২ আগস্ট) বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা সিএমএম কোর্টে এসব পরীক্ষার্থীদের জামিনের শুনানি অনুষ্ঠিত হবে। এদিন দুপুরে আইন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা কিংবা নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় রুজু হওয়া মামলায় গ্রেপ্তারকৃত ৩৬ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিনের শুনানি আজ বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা সিএমএম কোর্টে অনুষ্ঠিত হবে।

এর আগে, বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরীফ মাহমুদ অপু এক বিজ্ঞপ্তিতে জানান, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সহিংস ঘটনায় আটকদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী থাকলে তাদের জামিনে মুক্তি পাওয়ার বিষয়ে আইনি সহায়তা দেবে সরকার। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ না থাকলে তাদের জামিনের ক্ষেত্রেও আইনি সহায়তা দেয়া হবে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটকদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে।

এদিকে, বৃহস্পতিবার পুলিশের হেফাজতে থাকা তিন এইচএসসি পরীক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় জামিন পেয়েছেন।

দেশের বর্তমান পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে বলেও জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এরই মধ্যে বোর্ডগুলোর পক্ষ থেকে নতুন সূচিও প্রকাশ করা হয়েছে।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬