চট্টগ্রামে কোটা আন্দোলনের সমন্বয়ক গ্রেপ্তার

০১ আগস্ট ২০২৪, ১০:৪১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৩ AM

© সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক আদনান শরীফকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে নগরের পাঁচলাইশ থানার কোটা সংস্কার আন্দোলনের হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার (৩১ জুলাই) রাতে নগরের বাকলিয়া ডিসি রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আদনান শরীফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিস বিভাগের শিক্ষার্থী। তিনি চট্টগ্রামের দারুল উলুম মাদ্রাসার সমন্বয়কের দায়িত্বে আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুমাইয়া শিকদার।

এ বিষয়ে নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, গত ১৬ জুলাই মুরাদপুরে সংঘর্ষের ঘটনার ভিডিও ফুটেজে আদনান শরীফকে দেখা যায়। তিনি ঘটনায় জড়িত। এ জন্য তাকে পাঁচলাইশ থানার হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

আদনান শরীফের মা হোসনে আরা বলেন, রাতে পুলিশ বাসায় এসে জিজ্ঞাসাবাদের কথা বলে আদনানকে নিয়ে যায়। যে ভিডিও দেখিয়ে আদনানকে অভিযুক্ত করা হচ্ছে, সেটি স্পষ্ট নয়, সেটি আদনানের ছবি নয়। ছেলেটা আমার অসুস্থ, সেটা বলার পরও ছাড়েনি পুলিশ।

এসএসসির খাতা দেখায় অবহেলা করা পরীক্ষকদের তালিকা হচ্ছে: শিক্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু নিয়ন্ত্রণে বুটেক্স হল প্রশাসনের ইতিবাচক উদ্যোগ, স্বস…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রেসিডেন্টের পদত্যাগ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আরও এক দফায় সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি নিশ্চিয়ন করেও দ্বিতীয় ধাপে আবেদন করতে না পারা …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬