জয়বাংলা কনসার্টে আর গাইবে না নেমেসিস

০১ আগস্ট ২০২৪, ০২:৫৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৩ AM
নেমেসিস ব্যান্ড দলের সদস্যবৃন্দ

নেমেসিস ব্যান্ড দলের সদস্যবৃন্দ © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে ঘটে যাওয়া সহিংসতার কারণে জয়বাংলা কনসার্টে আর গান গাইবে না জনপ্রিয় ব্যান্ড দল নেমেসিস। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেয় দলটি।

ফেসবুক পোস্টে নেমেসিস জানিয়েছে, 'গত দুই সপ্তাহের প্রেক্ষাপটে এটা আর বলার অপেক্ষা রাখে না যে আমরা আর কখনই জয় বাংলা কনসার্টে পারফর্ম করব না।'

তারা বলেন, কথা এখানেই শেষ হতে পারে না। আমাদের আরও কথা বলার আছে। আগেও বলেছি, এখন আরও জোরে বলতে হবে। আমাদের সবার বলতে হবে।

নেমেসিস জানিয়েছে, আমাদের প্রজন্ম আমরা ৩০ বছর ধরে একটা ভয়ের সংস্কৃতিতে বড় হয়েছি। গানে গানে প্রতিবাদ করা ছাড়া মনে হত আর কিছুই করার নেই। বয়সে ছোট ছিলাম, ভাবতাম আমাদের কথা কেই বা শুনবে। কিন্তু আর কত ভয়?

ফেসবুক পোস্টে আরও বলা হয়, বর্তমান প্রজন্ম আমাদের দেখিয়ে দিচ্ছে যে আমরা যদি সাহস জোগাই, আমরা সবাই কথা বলতে পারব, ভুলকে ভুল বলার সাহস রাখতে পারব। কারন আমরা সবাই একটি ন্যায় সমাজ দেখতে চাই ও সত্যের সংস্কৃতি গড়তে চাই। 

তাই কথা বলা থামানো যাবে না, অন্যায় দেখে প্রতিবাদ করা থামানো যাবে না। আপনারা করছেন, আমরা করছি, আরো অনেক মানুষ করবে। সময় লাগতে পারে, কিন্তু সবাই জেগে উঠছে।

থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পথশিশুদের হাতে খাতা-কলম, শিক্ষার আলো ছড়াচ্ছে ঢাবির তরী স্কুল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘চাঁদাবাজদের পুনর্বাসনে বিশেষ দানবক্স’ উন্মুক্ত হবে বিকেলে,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন শিক্ষামন্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬