এবার মাদ্রাসা শিক্ষার্থীদের আলিম পরীক্ষায় না বসার ঘোষণা

৩১ জুলাই ২০২৪, ১০:০৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৪ AM
এবার মাদ্রাসা শিক্ষার্থীদের আলিমপরীক্ষায় না বসার ঘোষণা

এবার মাদ্রাসা শিক্ষার্থীদের আলিমপরীক্ষায় না বসার ঘোষণা © সম্পাদিত

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ও সহিংসতার ঘটনার বিচার এবং গ্রেফতারকৃত এইচএসসি/আলিম পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তির দাবিতে এবার আলিম পরীক্ষায় না বসার ঘোষণা দিচ্ছে দেশের স্বনামধন্য বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা। বুধবার (৩১ জুলাই) মাদ্রাসাগুলোর ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।

মাদ্রাসাগুলোর মধ্যে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসাসহ আরও বেশ কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছেন।

শিক্ষার্থীদের বিবৃতিগুলোতে জানানো হয়, যতদিন পর্যন্ত না সকল অন্যায়ভাবে গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেয়া হয় তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না।

এদিকে, কোটা সংস্কার আন্দোলনে দেশে এখন পর্যন্ত ২১০ জনেরও বেশি আন্দোলনকারী এবং শিক্ষার্থীদের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের দাবি—এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ২০ হাজারের মতো শিক্ষার্থী এবং আন্দোলনকারী ও সাধারণ মানুষ আহত হয়েছে। পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য ও সরকার সমর্থক ছাত্রলীগ এবং তাদের দলীয় নেতাকর্মীদের হামলায় এসব আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলেও দাবি তাদের।

থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পথশিশুদের হাতে খাতা-কলম, শিক্ষার আলো ছড়াচ্ছে ঢাবির তরী স্কুল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘চাঁদাবাজদের পুনর্বাসনে বিশেষ দানবক্স’ উন্মুক্ত হবে বিকেলে,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন শিক্ষামন্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬