নতুন কর্মসূচি ঘোষণা কোটা আন্দোলনকারীদের

৩১ জুলাই ২০২৪, ০৭:২৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৪ AM
রাজধানীর হাইকোর্ট মোড় আন্দোলনকারীদের বাধা পুলিশের

রাজধানীর হাইকোর্ট মোড় আন্দোলনকারীদের বাধা পুলিশের © সংগৃহীত

নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল বৃহস্পতিবার (১ আগস্ট) সারাদেশে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ (Remembering Our Heroes)’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় আন্দোলনকারীদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে, জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচি ঘোষণা করছে।

এক বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক রিফাত রশিদ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ সকল শ্রেণি পেশার মানুষের প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালণে সর্বাত্মক অংশ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

বিবৃতিতে কর্মসূচিতে পালণে করণীয় বলে দেয়া হয়েছে। এরমধ্যে রয়েছে নির্যাতনের ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণ;  শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনলে হওয়া নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাংকন/গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরী, ডিজিটাল পোট্রের্ট তৈরি প্রভৃতি। 

এছাড়া নিহতদের স্মরণে উপরের যেকোনো কন্টেন্ট/লেখা লিখে এই হ্যাশট্যাগ (#JulyMassacre #RememberingOurHeroes) ব্যবহার করে অনলাইনে ও অফলাইনে প্রচার করতেও বিবৃতিতে বলা হয়েছে।

থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পথশিশুদের হাতে খাতা-কলম, শিক্ষার আলো ছড়াচ্ছে ঢাবির তরী স্কুল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘চাঁদাবাজদের পুনর্বাসনে বিশেষ দানবক্স’ উন্মুক্ত হবে বিকেলে,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন শিক্ষামন্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬