সিলেটে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ

৩১ জুলাই ২০২৪, ০৩:৪৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৪ AM
শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছেন

শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছেন © সংগৃহীত

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে সিলেটে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে যেতে চাইলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে নগরের সুবিদবাজার মোড়ে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের উদ্দেশে শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকে অবস্থান নেন। এ সময় বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সরে যেতে বলে। তবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে দুপুর ১২টার দিকে সিলেট শহরের দিকে পদযাত্রা নিয়ে যেতে থাকেন।

দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা নগরের সুবিদবাজার মোড়ে পৌঁছালে, সেখানে অবস্থান করা পুলিশ সদস্যরা তাঁদের পথ রোধ করেন। শিক্ষার্থীরাও সুবিদবাজার মোড় সড়কে কিছু সময় অবস্থান করেন। একপর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে যেতে থাকেন। পুলিশ সদস্যরা সড়কের পাশে অবস্থান করে হঠাৎ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। শিক্ষার্থীরাও ইটপাটকেল ছোড়েন। একপর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ গণমাধ্যমকে বলেন, কর্মসূচিতে অংশগ্রহণকরারীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। পরে পুলিশ কাঁদানের গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়েছে।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬