সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে ওবায়দুল কাদের

৩১ জুলাই ২০২৪, ০২:০১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৪ AM
সভায় সাবেক ছাত্রলীগ নেতারা ও ইনসেটে ওবায়দুল কাদের

সভায় সাবেক ছাত্রলীগ নেতারা ও ইনসেটে ওবায়দুল কাদের © সংগৃহীত

সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রনেতাদের মতবিনিময় সভায় ডেকে আলোচনা না করে সংবাদ সম্মেলন করায় হট্টগোল শুরু হয়। পরে সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন দলের এই শীর্ষ নেতা।

বুধবার বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ব নির্ধারিত এ কর্মসূচির আয়োজন করা হয়। তবে শতাধিক সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যান্য নেতারা উপস্থিত হলেও মতবিনিময় সভা হয়নি।

সভায় উপস্থিত একাধিক সাবেক নেতা জানিয়েছেন, ঘটনার সূত্রপাত সকাল সাড়ে ১০টায়। দলের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাককে সভাস্থলে দেখে সাবেক ছাত্রলীগ নেতারা চিৎকার দিয়ে উঠেন। তিনি এখানে কেন? তার ছেলে কেন সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে সরকারবিরোধী পোস্ট করেছেন? সেটি জানতে চান সাবেক ছাত্র নেতারা।

দলের আরেক প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম এসময় উপস্থিত ছিলেন।

এরপর সোয়া ১১টায় সভাস্থলে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসেই গণমাধ্যমের সঙ্গে কথা বলা শুরু করেন তিনি। এসময় পেছন থেকে সাবেক ছাত্রনেতাদের অনেকে সাংবাদিকদের উদ্দেশ্যে গালাগাল করেন। ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করেও বলেন, ডাকছেন আমাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে। আপনি করছেন সংবাদ সম্মেলন। এরই মধ্যে কিছুক্ষণ কথা বলেন ওবায়দুল কাদের।

অন্যদিকে সাবেক নেতাদের হট্টগোলের কারণে সংবাদ সম্মেলন শেষ না করে ওবায়দুল কাদের তার অফিসে চলে যান। তখন সাবেক নেতারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় আওয়ামী লীগের কার্যালয়ের নিচ তলায় ভুয়া ভুয়া স্লোগান দেন তারা।

এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপস্থিত সাবেক ছাত্রনেতাদের উদ্দেশে বলেন, অভিমান ভুলে কোটা আন্দোলনের নামে যারা নারকীয় ধ্বংস চালাচ্ছে তাদের বিরুদ্ধে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেখবে মাঠে কারা থাকে। পার্টি অফিসে বসে থাকতে দেওয়া হবে না।’

ঢাবির বিজ্ঞান ইউনিটে ৪৬ আসন শূন্য, ভর্তি আবেদনের সুযোগ শেষ …
  • ২৯ মার্চ ২০২৬
অবশেষে ক্ষমা চাইলেন হাতিরঝিল থানার ওসি
  • ২৯ মার্চ ২০২৬
আদালত থেকে সুখবর পেলেন বাবর আজম
  • ২৯ মার্চ ২০২৬
১১ জেলার ডিসিকে প্রত্যাহার, তালিকা দেখুন এখানে
  • ২৯ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে কমছে না জ্বালানির সংকট, ভোগান্তিতে গ্রাহক
  • ২৯ মার্চ ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence