আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি

৩১ জুলাই ২০২৪, ০৭:০৩ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৬ AM
আজ সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা

আজ সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা © ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আজ বুধবার (৩১ জুলাই) সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (৩০ জুলাই) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের এই ঘোষণা দেন।

কর্মসূচির ঘোষণায় বলা হয়েছে, ‘সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম–খুনের প্রতিবাদে এবং জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে, ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে আগামীকাল বুধবার “মার্চ ফর জাস্টিস”  কর্মসূচি পালন করা হবে।’ দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণায় উল্লেখ করা হয়েছে।

ঘোষণায় আরও বলা হয়, ‘আমরা সারা দেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সব নাগরিককে আমাদের কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা এবং আমাদের দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ করছি।’

আরও পড়ুন: আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর রিটের বিষয়ে আদেশ বুধবার

এদিকে, গতকাল মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচারের কর্মসূচি পালন করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার এই কর্মসূচির ডাক দিয়েছিলেন।

থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পথশিশুদের হাতে খাতা-কলম, শিক্ষার আলো ছড়াচ্ছে ঢাবির তরী স্কুল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘চাঁদাবাজদের পুনর্বাসনে বিশেষ দানবক্স’ উন্মুক্ত হবে বিকেলে,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন শিক্ষামন্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬