নতুন কর্মসূচি ঘোষণা কোটা আন্দোলনকারীদের

৩০ জুলাই ২০২৪, ০৯:২১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৬ AM

© ফাইল ফটো

নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল বুধবার (৩১ জুলাই) সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হবে।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের প্রেরিত এক বার্তায় বলা হয়, আগামীকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় দেশের সকল আদালত, ক্যাম্পাস এবং রাজপথে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হবে।

বার্তায় আরও বলা হয়, আমরা সারাদেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবি, শ্রমজীবী ও সকল নাগরিককে আমাদের কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও আমাদের দাবী আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ করছি। 

কলেজে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ পদে ৩৮ শিক্ষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে য…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কলেজে দ্বিতীয় ধাপে আবেদনের ফল প্রকাশ ও ভর্তির তারিখ পরিবর্তন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শৌচাগারের কথা বলে পালিয়ে যায় পিচ্চি রাজা, ৫ পুলিশ সদস্য বরখ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাতের আঁধারে শুরু হওয়া ভাঙন সকালেই নিয়েছে ভয়াবহ রূপ, প্লাবন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬