খুলনার শিববাড়ি মোড় অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

৩০ জুলাই ২০২৪, ০৩:০৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৬ AM

© সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত-বিচারসহ ৯ দফা দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার নগরের শিববাড়ি মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভকারী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, ৯ দফা দাবিতে আজ শিববাড়ি মোড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা আগেই দিয়েছিলেন খুলনার শিক্ষার্থীরা। ওই ঘোষণার পর শিববাড়ি মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সকাল থেকেই শিববাড়ি মোড় ও এর আশপাশের এলাকায় বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন।

তবে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। দুপুর পৌনে ১২টার দিকে একটি বড় মিছিল নিয়ে শিক্ষার্থীরা শিববাড়ি মোড়ে আসেন। সেখানে প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেন। পরে তাঁরা ওই মোড়ের চারটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

কলেজে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ পদে ৩৮ শিক্ষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে য…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কলেজে দ্বিতীয় ধাপে আবেদনের ফল প্রকাশ ও ভর্তির তারিখ পরিবর্তন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শৌচাগারের কথা বলে পালিয়ে যায় পিচ্চি রাজা, ৫ পুলিশ সদস্য বরখ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাতের আঁধারে শুরু হওয়া ভাঙন সকালেই নিয়েছে ভয়াবহ রূপ, প্লাবন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬