নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ১২ শিক্ষার্থী আটক

২৯ জুলাই ২০২৪, ০২:৪৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:১৩ AM
১২ জনকে আটক করেছে পুলিশ

১২ জনকে আটক করেছে পুলিশ © টিডিসি ফটো

চলমান কোটা আন্দোলনকে ঘিরে রাজধানীর বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তিন নারী শিক্ষার্থীসহ ১২ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে পুলিশ শিক্ষার্থীদের আটক করে। এছাড়াও বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক শর্মি হোসেন।

শিক্ষক শর্মি হোসেন বলেন, আমরা আটকের এই ঘটনাকে ধিক্কার জানাই। শিক্ষার্থীদেরকে আমাদের কাছে ফেরত দিতে হবে। আমাদের ছাত্রদের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো। ছাত্রদের এইভাবে আটক করার ঘটনায় আমরা অত্যন্ত ব্যথিত। আমি বিশ্ববিদ্যালয়ে কাজে এসেছিলাম এসে এই ঘটনা দেখলাম। আনুমানিক ১০ থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষার্থী রয়েছে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। 

আটকৃতদের মধ্যে একজন মো. সাঈদ। পুলিশের প্রিজন ভ্যানের ভিতর থেকে চিৎকার দিয়ে তিনি বলেন, আমি বাজার করে বাসায় যাচ্ছিলাম আমাকে রিকশা থেকে নামিয়ে পুলিশ নিয়ে আসলো। আমি এখনো বুঝতেছি না কেন আমাকে এখানে নিয়ে আসা হল। আমার বাসা এখানে বসুন্ধরা ডি ব্লকে।

আটকৃত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহাবুবুর রহমান বলেন, আমি এখানে পাশেই থাকি। এখানে গাড়ি ঠিক করতে আসছিলাম। আমাকে জিজ্ঞেস করা হল তুমি কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? আমি বললাম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির। তখনই আমাকে আটক করে পুলিশ। 

এর আগে, রাজধানীর গোয়েন্দা পুলিশের ‘হেফাজতে’ থাকা অবস্থায় কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীদের ৬ সমন্বয়কের আন্দোলন স্থগিতের বিষয়ে দেওয়া বিবৃতি প্রত্যাখ্যান করেছেন অন্য সমন্বয়করা। 

তারা বলছেন, জিম্মি করে নির্যাতনের মুখে এই বক্তব্য দেওয়ানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ও ৯ দফা দাবি আদায়ে আজ সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কলেজে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ পদে ৩৮ শিক্ষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে য…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কলেজে দ্বিতীয় ধাপে আবেদনের ফল প্রকাশ ও ভর্তির তারিখ পরিবর্তন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শৌচাগারের কথা বলে পালিয়ে যায় পিচ্চি রাজা, ৫ পুলিশ সদস্য বরখ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাতের আঁধারে শুরু হওয়া ভাঙন সকালেই নিয়েছে ভয়াবহ রূপ, প্লাবন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬