ভাইয়ের সন্ধান চেয়ে প্ল্যাকার্ড হাতে ছোটবোনের আকুতি

২৯ জুলাই ২০২৪, ১১:৪২ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:১৩ AM
প্ল্যাকার্ড হাতে আরিফ সোহেলের ছোটবোন উম্মে খায়ের ঈদি

প্ল্যাকার্ড হাতে আরিফ সোহেলের ছোটবোন উম্মে খায়ের ঈদি © সংগৃহীত

চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে হওয়া সহিংসতার ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর ধরপাকড় অব্যাহত রয়েছে। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ভাইয়ের সন্ধান চেয়ে আয়োজিত মানববন্ধনে প্ল্যাকার্ড হাতে ছোটবোন উম্মে খায়ের ঈদি আকুতি করতে দেখো গেছে। 

রবিবার (২৮ জুলাই) ভোর ৪টার দিকে আরিফ সোহেলকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেছনে আমবাগান এলাকার বাসা থেকে তুলে নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আরিফের ছোটবোন উম্মে খায়ের ঈদি।

ঈদি বলেন, ঠিক রাত ৩টা ৫০ মিনিটে সাদা পোশাকে ৮ থেকে ১০ জন মানুষ আমাদের বাসার নিচে এসে ডাকাডাকি শুরু করেন। আমার বাবা তাদের পরিচয় জানতে চান। তারা পরিচয়পত্র দেখিয়ে ডিবি পরিচয় দেন। আমরা দরজা খুলতে না চাইলে তারা দরজা ভেঙে ফেলার হুমকি দেন। দরজা খুলে দিলে তারা ভেতরে এসে সবার ফোন নিয়ে নেন।

এ সময় তারা ভাইয়ের কম্পিউটার চালু করে কিছু ছবি নেন। পরে আশুলিয়া থানায় নিয়ে যাওয়ার কথা বলে আরিফ ও আমার বড় ভাইকে একটা গাড়িতে তুলে নিয়ে যান। তবে তারা আমার বড় ভাইকে সাভারের গেন্ডা এলাকায় ছেড়ে দেয়। এরপর থেকে আরিফের খোঁজ পাচ্ছি না।

জানা গেছে, আরিফ সোহেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থী। তিনি তার পরিবারের সঙ্গে আমবাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢাকা জেলা গোয়েন্দা শাখা ডিবির (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ডিবি পরিচয়ে রাতে কাউকে তুলে আনার বিষয়টি আমার জানা নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার কোনো সমন্বয়ককে আমরা আটক বা গ্রেপ্তার করিনি।

কলেজে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ পদে ৩৮ শিক্ষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে য…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কলেজে দ্বিতীয় ধাপে আবেদনের ফল প্রকাশ ও ভর্তির তারিখ পরিবর্তন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শৌচাগারের কথা বলে পালিয়ে যায় পিচ্চি রাজা, ৫ পুলিশ সদস্য বরখ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাতের আঁধারে শুরু হওয়া ভাঙন সকালেই নিয়েছে ভয়াবহ রূপ, প্লাবন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬