মিছিল নিয়ে ঢাবি ক্যাম্পাসে বুয়েট ও ইডেন শিক্ষার্থীরা

১৫ জুলাই ২০২৪, ০২:১৩ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৮ AM

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাবিতে মিছিল করেছে ইডেন কলেজ ও বুয়েটের শিক্ষার্থীরা।  

রোববার দিবাগত রাত ১ টা থেকে ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় ইডেন ছাত্রীরা এবং দেড়টা নাগাদ টিএসসি হয়ে মিছিল নিয়ে শহিদ মিনারের দিকে যায় বুয়েট ছাত্ররা।

সরেজমিনে দেখা যায়, ইডেন কলেজের ছাত্রীরা রাত ১ টার পরপরই দীর্ঘ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করে। এসময় তারা কোটা প্রথা সংস্কারের দাবি জানায় এবং চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে রাজাকার রাজাকারসহ নানা স্লোগান দেয়।

রিপোর্ট লেখা অব্দি ইডেন ছাত্রীরা মিছিল নিয়ে নীলক্ষেত হয়ে সাইন্সল্যাবের দিকে যাচ্ছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইডেন ছাত্রী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা প্রতিটি হলের গেট ভেঙে আন্দোলনে অংশ নিয়েছি। হল থেকে বের হওয়ার সময় ছাত্রলীগ আমাদের বার বার বাধা দিয়েছে। হল গেটসহ মেইন গেটেও তালা দিয়েছে। তালা ভেঙে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি।

এদিকে মিছিল করেছে বুয়েট ছাত্ররাও। দেড়টা নাগাদ তাদের একটি বড় মিছিল টিএসসি অতিক্রম করে শহিদ মিনারের দিকে যেতে দেখা যায়। এসময় তাদেরকেও চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে রাজাকার রাজাকারসহ নানা স্লোগান দিতে দেখা যায়।

মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬
দুবাইয়ে কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য ন…
  • ০২ আগস্ট ২০২৬
সকালে কফি পান কি স্বাস্থ্যের জন্য ভালো? জানুন বিশেষজ্ঞের মত…
  • ০২ আগস্ট ২০২৬
এসইউবিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্টের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬