ঢাবিতে নেতাকর্মীর ওপর ছাত্রলীগের হামলার বিচার দাবি ছাত্রদলের

২৬ অক্টোবর ২০১৮, ১২:৩৪ PM

জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতার ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনের কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান। শুক্রবার দুপুরে এক বিবৃতিতে হামলার সাথে জড়িতদের যথাযথ শাস্তির দাবি জানান ছাত্রদল কেন্দ্রীয় নেতারা। 

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁঞা ও ঢাবি মুজিব হল শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রায়হানুল আবেদীনের উপর হামলা করে ছাত্রলীগ। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহত আবস্থায় দুই ছাত্রদল নেতাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

বিবৃতিতে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, দলীয় প্রশাসন আর ছাত্রলীগ সন্ত্রাসীদের অব্যাহত অনৈতিক কর্মকান্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষার পরিবেশ নেই বললেই চলে।  দেশে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে এই অবৈধ সরকার ছাত্রলীগ সন্ত্রাসীদের দিয়ে তাদের দমন-পীড়নের মাত্রা ততই বৃদ্ধি করেছে।  জনগন কর্তৃক প্রত্যাখাত হওয়ার ভয়ে মানসিক ভারসাম্য হারিয়ে পাগলপ্রায় হয়ে গেছে তারা।  সরকার যদি দমন-পীড়ন বন্ধ না করে এবং ছাত্রদলকে দমনের সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের সর্বশক্তি নিয়েই মাঠে নামা ছাড়া কোন উপায় থাকবেনা। এছাড়া আমাদের সামনে ভিন্ন আর কোনো পথ খোলা থাকবেনা। 

তারা ছাত্রলীগের হামলায় আহত মিনহাজুল ইসলাম ভূঁঞা ও রায়হানুল আবেদীনের সু-চিকিৎসার দাবি জানান এবং তাদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে গ্রেফতার, প্রশাসনিক ব্যবস্থা গ্রহণএবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। 

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ
  • ২৯ জুন ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে অবৈধ সিট দখলের অভিযোগে রাবি শিবিরের মানব…
  • ২৯ জুন ২০২৬
দেশের হাসপাতালগুলোয় মাটিতে শুয়ে থাকে ৪০ লাখ মানুষ: প্রধানম…
  • ২৯ জুন ২০২৬
অতীত নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, অথচ মানুষ চায় আমরা ভবিষ্যৎ ন…
  • ২৯ জুন ২০২৬
তিস্তার পানি বাড়াতে নিম্নাঞ্চল প্লাবিত, ৮ হাজার পরিবার পানি…
  • ২৯ জুন ২০২৬
হাবিপ্রবিতে বায়োমেডিক্যাল ইন্টেলিজেন্স ও এআই উদ্ভাবনে আন্তর…
  • ২৯ জুন ২০২৬