ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরেই ট্রেনের নিচে প্রাণ গেল ছাত্রলীগ নেতার

২৩ জুন ২০২৪, ০৯:৩৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM
এসএম তানজিম জয়

এসএম তানজিম জয় © ফাইল ফটো

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরেই ট্রেনের নিচে কাটা পড়ে এসএম তানজিম জয় (২৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৩ জুন) ভোরে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় বলাকা কমিউটার নামে একটি ট্রেনের ধাক্কায় তিনি মারা যান।

নিহত জয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। এছাড়াও তিনি ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ছিলেন। জয়ের বাড়ি মৌলভীবাজারের দর্জিমহল এলাকায়।

দুর্ঘটনার পরে নিহত জয়ের কাছে থাকা মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র দেখে ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তার নাম-পরিচয় জানা গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির এসআই তারা মিয়া বলেন, ভোর ৫টা ২৪ মিনিটের দিকে ক্যান্টেমেন্ট রেল স্টেশন ও কুড়িল বিশ্বরোড এলাকার মাঝামাঝি রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময়ে বলাকা কমিউটার ট্রেনে নিচে কাটা পড়েন তানজিম জয়। গ্রামের বাড়িতে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় নেমেই তিনি দুর্ঘটনায় পড়েন।

বিইউএফটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান মেসবা উদ্দিন আলী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
৫২ জনের মধ্যে নিয়োগ পেলেন ১ জন, বাকি ৫১ জনের ক্ষোভ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আব…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় ধাপেও বাদ দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়ুমকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট কলেজ যশোর, আবেদন ২৯ অক্টোবর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬