সিলেটে মাজার জিয়ারতে যাওয়া ছাত্রলীগ নেতা আমিন মোল্লা নিখোঁজ

২২ জুন ২০২৪, ১১:২৪ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০০ AM
সাজিদ আল-আমিন

সাজিদ আল-আমিন © সংগৃহীত

সিলেটে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করতে গিয়ে সাজিদ আল-আমিন (৩৪) নামের সাবেক এক ছাত্রলীগ নেতা নিখোঁজ হয়েছেন। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

শুক্রবার (২১ জুন) দুপুরে জেলার আড়াইহাজার থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, সাজিদ আল-আমিন আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকার মৃত আলমাস মোল্লার ছেলে।

আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সহসভাপতি শাহাজাহান কবির বলেন, ‘সাজিদ আল-আমিন আমার ছোট ভাই। বৃহস্পতিবার সকালে সিলেটের হযরত শাহজালালের মাজার জিয়ারতের উদ্দেশ্যে সে রওয়ানা হয়েছিল। রাত ৮টার পর থেকে তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত ৯টায় অন্য একজন ফোন ধরে। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।’

 
বিইউএফটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান মেসবা উদ্দিন আলী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
৫২ জনের মধ্যে নিয়োগ পেলেন ১ জন, বাকি ৫১ জনের ক্ষোভ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আব…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় ধাপেও বাদ দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়ুমকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট কলেজ যশোর, আবেদন ২৯ অক্টোবর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬