মোটরসাইকেল পার্কিং নিয়ে তর্কে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম আরেক কর্মীর

২১ জুন ২০২৪, ১০:২৯ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০০ AM

© সংগৃহীত

ভোলার চরফ্যাশনে সড়কের পাশে মোটরসাইকেল পার্কিং করা নিয়ে তর্কের জেরে মো. রাকিব (২৬) নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে আরেক ছাত্রলীগ কর্মী। বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে চরফ্যাশন ফাতেমা মাতিন মহিলা কলেজের সামনে এঘটনা ঘটে। রাকিবকে গুরুতর আহতাবস্তায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত রাকিব নুরাবাদ ইউনিয়নের মো. লেকমান হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রাকিব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফাতেমা মতিন মহিলা কলেজ এলাকায় তার এক আত্মীয় বাড়িতে দাওয়া খেতে যান। এসময় সড়কের পাশে মোটরসাইকেল রাখা নিয়ে অপর এক ছাত্রলীগ কর্মী শাহিন ও তার বন্ধু মো. সজিবের সঙ্গে তর্ক হয়। এর জের ধরে শাহিন, রাকিবকে ধারালো চাকু দিয়ে তার ঘাড়ে ও পিঠে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্তায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে রেফার্ড করেন।

বিষয়টি নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগ জানান, তারা উভয়ই ছাত্রলীগের কর্মী। সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছে। বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গায়ক হাসানকে লক্ষ্য করে বোতল …
  • ০৭ আগস্ট ২০২৬
দেশে ফিরে আইনের পথেই হাঁটুক শেখ হাসিনা: আইনমন্ত্রী
  • ০৭ আগস্ট ২০২৬
শিঙাড়া-সমুচা দেখলেই লোভ সামলানো দায়, জেনে নিন সহজ সমাধান
  • ০৭ আগস্ট ২০২৬
বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দ…
  • ০৭ আগস্ট ২০২৬
সিলেটের সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনের ৪ জনের পরিচয় পাওয়া গেছে
  • ০৭ আগস্ট ২০২৬
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস
  • ০৭ আগস্ট ২০২৬