চিনি লুটের ঘটনায় সিলেটে ছাত্রলীগের দুই ইউনিট বিলুপ্ত ঘোষণা

১৪ জুন ২০২৪, ১০:১৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:১৩ PM
ছাত্রলীগ

ছাত্রলীগ © ফাইল ফটো

সিলেট জেলা ছাত্রলীগের দুটি ইউনিটকে বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শুক্রবার (১৪ মে) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ইউনিট ‍দুটি হলো- বিয়ানীবাজার উপজেলা ও বিয়ানীবাজার পৌর শাখা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ বিয়ানীবাজার উপজেলা শাখা, সিলেট এবং বাংলাদেশ ছাত্রলীগ, বিয়ানীবাজার পৌর শাখা, বিয়ানীবাজার, সিলেট এর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

এর আগে, গত ৮ জুন সীমান্ত উপজেলা বিয়ানীবাজারে সরকারি নিলাম ডাক থেকে কেনা ব্যবসায়ীর ২৪ লাখ টাকার চিনি লুটের ঘটনায় ছাত্রলীগের জড়িত থাকার অভিযোগ উঠে। এ ঘটনায় গ্রেফতার হন পাঁচ ছাত্রলীগ কর্মী।

গতকাল বৃহস্পতিবার রাতে চিনি লুটের মামলার আসামি ও বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সফিউল্লাহ সাগরের সঙ্গে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক তাহমিদের মোবাইল ফোনের কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ৬ মিনিট ২ সেকেন্ডের ফোনালাপতে লুট করা চিনি কীভাবে ভাগভাগি করা হয়েছে, কারা নিয়েছেন, উদ্ধার করা যাবে কীভাবে, তা বলা হয়েছে।

এর আগে চলতি বছরের ১১ মার্চ সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিয়ানীবাজার উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে বিয়ানীবাজার উপজেলা শাখায় জুয়েল আহমদ শিপুকে সভাপতি ও জাহিদুল ইসলাম তাহমিদকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অপরদিকে পৌর শাখায় আশরাফুল আলম সাকেলকে সভাপতি ও রেদওয়ান আহমদকে সাধারণ সম্পাদক করে ৭৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ।

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গায়ক হাসানকে লক্ষ্য করে বোতল …
  • ০৭ আগস্ট ২০২৬
দেশে ফিরে আইনের পথেই হাঁটুক শেখ হাসিনা: আইনমন্ত্রী
  • ০৭ আগস্ট ২০২৬
শিঙাড়া-সমুচা দেখলেই লোভ সামলানো দায়, জেনে নিন সহজ সমাধান
  • ০৭ আগস্ট ২০২৬
বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দ…
  • ০৭ আগস্ট ২০২৬
সিলেটের সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনের ৪ জনের পরিচয় পাওয়া গেছে
  • ০৭ আগস্ট ২০২৬
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস
  • ০৭ আগস্ট ২০২৬