সাবেক ছাত্রনেতা শফী আহমেদ আর নেই

০৩ জুন ২০২৪, ০৮:৫৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
শফী আহমেদ

শফী আহমেদ © ফাইল ফটো

নব্বইয়ের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির সাবেক সহ-সম্পাদক শফী আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার (৩ জুন) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

শফী আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বজন জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন। তিনি জানান, আজ বিকেলে শফী আহমেদ ঢাকার উত্তরার বাসায় ঘুমিয়ে ছিলেন। ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শফী আহমেদ স্ত্রী, দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলেরা কানাডা ও লন্ডনে উচ্চশিক্ষার উদ্দেশ্যে অবস্থান করছেন। আর স্ত্রী বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। শফী আহমেদের গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার মাখনা গ্রামে। নেত্রকোনা শহরের মোক্তারপাড়ায় তার বাসা।

শফী আহমেদ জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি আওয়ামী লীগে যোগ দেন।

শফী আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আরও শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গায়ক হাসানকে লক্ষ্য করে বোতল …
  • ০৭ আগস্ট ২০২৬
দেশে ফিরে আইনের পথেই হাঁটুক শেখ হাসিনা: আইনমন্ত্রী
  • ০৭ আগস্ট ২০২৬
শিঙাড়া-সমুচা দেখলেই লোভ সামলানো দায়, জেনে নিন সহজ সমাধান
  • ০৭ আগস্ট ২০২৬
বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দ…
  • ০৭ আগস্ট ২০২৬
সিলেটের সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনের ৪ জনের পরিচয় পাওয়া গেছে
  • ০৭ আগস্ট ২০২৬
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস
  • ০৭ আগস্ট ২০২৬