জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ১০ দিন স্থগিত রাখার দাবি

২৯ মে ২০২৪, ০৯:২৭ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM
বাংলাদেশ ছাত্র ফেডারেশন

বাংলাদেশ ছাত্র ফেডারেশন © লোগো

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব মোকাবিলায় জাতীয় বিশ্ববিদ্যালয়সহ খুলনা ও বরিশাল বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষা আগামী ১০ দিন স্থগিত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। বুধবার ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকারি হিসাবে দেশের অন্তত ১৯ জেলা ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে। নয় জেলায় ১৬ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) প্রাথমিক হিসাবে, ঘূর্ণিঝড়ের কারণে দেশের ১০টি জেলার ৮৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ে দেশের উপকূলীয় এলাকায় প্রায় সাত শতাংশ ফসল ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের কারণে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বাড়ি-ঘর, রাস্তা-ঘাট জলোচ্ছ্বাসের পানিতে ক্ষত-বিক্ষত। কোথাও কোথাও এখনো পানি নামেনি। দক্ষিণাঞ্চলের শত-শত গ্রামে ও উপজেলায় বিদ্যুৎ নেই। নিজের পরিবারের সদস্যদের খোঁজে উদ্বিগ্ন শিক্ষার্থীরা।

বিবৃতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সকল শ্রেণির ক্লাস-পরীক্ষা চালু রাখা অগ্রহণযোগ্য সিদ্ধান্ত বলে উল্লেখ করে তারা বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অন্তত আগামী ১০ দিন ক্লাস-পরীক্ষা স্থগিতের দাবি জানাচ্ছি।

চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিইউএফটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান মেসবা উদ্দিন আলী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬