সিল মারা ব্যালটের সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট, ছাত্রলীগ নেতা আটক

২৯ মে ২০২৪, ০৭:০৪ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM
সিল মারা ব্যালটের সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট ছাত্রলীগ নেতার

সিল মারা ব্যালটের সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট ছাত্রলীগ নেতার © সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে সিল মারা ব্যালটের সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করায় ইয়াকুব আলী নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বুধবার (২৯ মে) দুপুরের দিকে উপজেলার দক্ষিণ চরসাহাভিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। 

এর আগে সকালে ছাত্রলীগ নেতা ইয়াকুব মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এরপর ব্যালটে সিল মেরে সেখানেই সিল মারা ব্যালটের ছবি তুলে ‌‘ইয়াকুব আলী’ নামে তার ব্যক্তিগত আইডিতে পোস্ট করেন। সেখানে চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটনকে দোয়াত-কলমে ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াতুল হক বিটুকে টিউবওয়েল প্রতীকে ভোট দিতে দেখা গেছে। পরে ছবিটি ফেসবুক থেকে সরিয়ে নেন তিনি। 

দক্ষিণ চরসাহাভিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আহসানুল বারী ভূঞা বলেন, এ ঘটনায় সংবাদ প্রচারের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এসেছে। পরে ম্যাজিস্ট্রেট এসে তাকে আটক করেছে। 

অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (কুমিল্লা অঞ্চল) ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ভোটকেন্দ্রের গোপন বুথে প্রকাশ্যে ভোট দেওয়া বা ছবি তোলার সুযোগ নেই। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

বিইউএফটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান মেসবা উদ্দিন আলী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
৫২ জনের মধ্যে নিয়োগ পেলেন ১ জন, বাকি ৫১ জনের ক্ষোভ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আব…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় ধাপেও বাদ দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়ুমকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট কলেজ যশোর, আবেদন ২৯ অক্টোবর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬