সাত কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তিতুমীর কলেজ ছাত্রদলের শুভেচ্ছা

১৭ মে ২০২৪, ১০:৩১ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৫ PM
ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছেন কলেজ শাখা ছাত্রদলের নেতা কর্মীরা

ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছেন কলেজ শাখা ছাত্রদলের নেতা কর্মীরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (১৭ মে) মহাখালীর তিতুমীর কলেজে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেনের নেতৃত্বে এই শুভেচ্ছা জানান সংগঠনটির নেতাকর্মীরা। তারা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন বলেন, তিতুমীর কলেজ ছাত্রদল সব সময় তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিতুমীর কলেজ ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সংগঠন। সাধারণ শিক্ষার্থীদের মাঝে সব সময় বিরাজমান থাকবে ইনশাআল্লাহ।

এইসময় উপস্থিত ছিলেন, তিতুমীর কলেজ আক্কাছুর রহমান আঁখি হল শাখার সাধারণ সম্পাদক নিয়াজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান সাগর, সহ-সম্পাদক ফরহাদ হোসেন, সহ-সম্পাদক রানা আহমেদ লাকি, কর্মী পারভেজ হোসেন, মাহিয়ান মাসুম, মেহেদী হাসান, জাহিদ হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 
অন্তত ২০ ছাত্রীর ‘আপত্তিকর’ ছবি তুলে প্রেমিককে পাঠিয়েছেন ঐশ…
  • ০৭ আগস্ট ২০২৬
স্কুলের নামফলক থেকে বাদ গেল প্রতিষ্ঠাতা ভাসানীর নাম
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাইয়ে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন ২৩ হাজার চাকরিজীবী 
  • ০৭ আগস্ট ২০২৬
ধরা পড়ে যা বললেন প্রবাসী প্রেমিককে মেয়েদের ছবি পাঠানো সেই ই…
  • ০৭ আগস্ট ২০২৬
কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট, বেতন-ভাতায় সর্বো…
  • ০৭ আগস্ট ২০২৬
ইনফান্তিনোর পদত্যাগ চাইল নরওয়ে 
  • ০৭ আগস্ট ২০২৬