হাবিপ্রবির নতুন কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ছাত্রলীগ সভাপতির

১৫ মে ২০২৪, ০৪:৪৬ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৭ PM
সাদ্দাম হোসেন

সাদ্দাম হোসেন © ফাইল ছবি

মুঠোফোনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, দীর্ঘ ১৪ বছর পর আমরা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি গঠন করতে পেরেছি। এই কমিটিতে যোগ্য, দক্ষ ও সাংগঠনিক নেতাকর্মীরা পদ পেয়েছেন। দীর্ঘ সময় ধরে কমিটি না হওয়ার কারণে অনেকেই প্রত্যাশিত পদ পাননি। তবে এবার আমাদের মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রলীগের কমিটি গঠন করা।

তিনি আরও বলেন, এই কমিটি গঠন করার মাধ্যমে আমি মনে করি সর্বস্তরের কমিটির জয় হয়েছে। আমি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ ঠিক রেখে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করার জন্য নতুন কমিটির প্রতি দিকনির্দেশনা রইল।

উল্লেখ্য, দীর্ঘ ১৪ বছর পর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) রাত ১২ টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি প্রকাশ করা হয়। এর আগে ২০১০ সালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল।

 
টিনের চালে আটকে থাকা বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছ…
  • ০৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষার ডিভাইস জালিয়াতি, আটক ১২
  • ০৭ আগস্ট ২০২৬
‘কক্সবাজারে মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করবে সরকার’
  • ০৭ আগস্ট ২০২৬
‘চোখ ওঠা’ কী— কীভাবে ছড়ায়, কী করবেন, কী করবেন না
  • ০৭ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া পেইজ থেকে অপপ্রচার বন্ধে ববি ছাত্…
  • ০৭ আগস্ট ২০২৬
কিসের হাসিনা, মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ…
  • ০৭ আগস্ট ২০২৬