‘বিশৃঙ্খলা’ করে বহিষ্কার হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চার নেতা

১৫ মে ২০২৪, ১২:৫৭ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৮ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চার নেতা বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চার নেতা বহিষ্কার © টিডিসি রিপোর্ট

সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের চার নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার (১৪ মে) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। শাখা ছাত্রলীগ জানিয়েছে, ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক এবং রাবি শাখা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা সাহিদুল ইসলাম শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত নেতারা হলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শাহিনুর সরকার ডন, যুগ্ম-সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু ও সাংগঠনিক সম্পাদক কাব্বিরুজ্জামান রুহুল।

বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত জবাব উল্লিখিত ব্যক্তিদের আগামী ৭ (সাত) দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সাহিদুল ইসলাম শাকিল জানান, ছাত্রলীগের যেকোনো নেতা-কর্মী নেতিবাচক কর্মকাণ্ডের সাথে জড়াবে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ বিষয়ে আমাদের জিরো টলারেন্স।

তিনি বলেন, রাবি শাখা ছাত্রলীগের প্রতিটি কর্মকাণ্ডই আমরা পর্যবেক্ষণ করছি। আমরা রাবি শাখার যে দুজন দায়িত্বপ্রাপ্ত নেতা আছি, খুব দ্রুতই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাব। সেখানে শাখা ছাত্রলীগের বিভিন্ন ইস্যু সরেজমিনে পর্যালোচনা করব। প্রয়োজন হলে ক্যাম্পাসে গিয়ে তদন্ত সাপেক্ষে এরকম আরও স্টেপ নেওয়া হবে।

জানতে চাইলে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, আজ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে গত ৩-৪ দিন ধরে বহিরাগত ও স্থানীয় সন্ত্রাসীদের সাথে নিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করছিল, তাদের বহিষ্কার করেছে। এর মাধ্যমে আবারো প্রমাণিত হলে ছাত্রলীগে অন্যায়কারীর জায়গা নাই। অন্যায়কারীর কোন দল বা পরিচয় থাকতে পারে না। অন্যায়কারীর পরিচয় শুধুই অন্যায়কারী। 

তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ এ ধরনের শৃঙ্খলাবিরোধী কাজ করার পূর্বে ভাবতে বাধ্য হবে এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে নিজেকে বিরত রাখবে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি হোসেন সাদ্দাম ভাই, বিপ্লবী সাধারণ সম্পাদক ইনান ভাইকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

 
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence