ছাত্রলীগের সমাবেশে সংঘর্ষ, মাথা ফাটল ৩ কর্মীর

১০ মে ২০২৪, ০৬:০৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২২ PM
কর্মী সমাবেশে সংঘর্ষ

কর্মী সমাবেশে সংঘর্ষ © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের কর্মী সমাবেশ চলাকালে দুই সাংগঠনিক সম্পাদকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছে। শুক্রবার (১০ মে) দুপুরে এই ঘটনা ঘটে। তারা সবাই মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত ছাত্রলীগ কর্মীরা হলেন পৌর এলাকার কজীপাড়ার শামসুল আলমের ছেলে ও জামিয়া কোরআনিয়া সৈয়দুন্নেসা মাদরাসার শিক্ষার্থী সাদাফ, একই এলাকার শাকিল মিয়ার পুত্র নীরব ও খন্দকার বিপুল মিয়ার পুত্র খন্দকার নূর।আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, দুপুরে শহরে বঙ্গবন্ধু স্কয়ারে জেলা ছাত্রলীগের কর্মী সমাবেশ চলছিল। কর্মী সমাবেশ চলাকালে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক-১ মো. মহসীন মোল্লার সমর্থকেরা সমাবেশ স্থলের পাশে সমবায় মার্কেটের সামনে জড়ো হন। এ সময় আরেক সাংগঠনিক সম্পাদক-২ রহুল আমীন আফ্রিদী'র সমর্থকেরা তাদের ওপর চড়াও হয়।

হামলায় মহসীনের তিন কর্মী আহত হলে জেলা সদর হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়।
আহত শিক্ষার্থী নীরব ও সাফাদ জানান, পূর্বের বিরোধ থেকেই এ হামলা চালানো হয়। তারা হামলাকারীদের বিচার দাবি করেন।

এদিকে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক-১ মো. মহসীন মোল্লা জানান, তার কর্মীদের ওপর হামলার ঘটনায় তিনি আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন। অপর দিকে সাংগঠনিক সম্পাদক-২ রহুল আমীন আফ্রিদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি তার কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আসলাম হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ ছিলো। তাৎক্ষণিকভাবে ধাওয়া করে ছাত্রলীগের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।

 
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬