প্রবাসীর স্ত্রীর থেকে চাঁদা আদায়, ছাত্রলীগ নেতাকে পদ থেকে অব্যাহতি

২৯ এপ্রিল ২০২৪, ০৯:০৯ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
আফাজ উদ্দিন সৌরভ

আফাজ উদ্দিন সৌরভ © সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন সৌরভকে তার স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে স্ব পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল ও সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সাইমুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

এর আগে, চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন সৌরভের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠায় গত ২৩ এপ্রিল তাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রলীগ। কারণ দর্শানো নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়। 

জানা যায়, উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চান্দলা গ্রামের সৌদি প্রবাসী বেলায়েত হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন ফাহাদের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি ফাহাদের মা জানতে পেরে ছেলে ফাহাদকে ওই মেয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলেন এবং ফাহাদের মা মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামে মেয়ের বাড়িতে গিয়ে তার অভিভাবককে ছেলের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে অনুরোধ করেন। এ সময় উল্টো মেয়ের পরিবার ছেলের মাকে আটকে রাখে। খবর পেয়ে আফাজ উদ্দিন সৌরভ মতিগঞ্জ গিয়ে ফাহাদ এর মাকে উদ্ধার করে নিয়ে আসে। এ অজুহাত দেখিয়ে ফাহাদের মায়ের ব্যবহত স্বর্ণ স্থানীয় কুঠিরহাট বাজারে এক স্বর্ণ দোকানে বন্ধক রেখে দেড় লাখ টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি ফাহাদের বাবা প্রবাসী বেলায়েত হোসেন খবর পেয়ে ওই টাকা ফেরত আনতে ফাহাদের মাকে চাপ প্রয়োগ করে।

ফাহাদের মা মনোয়ারা বেগম জানান, সৌরভ নিজে তার বাড়িতে এসে স্বর্ণ নিয়ে তাকে সহ কুঠিরহাট বাজারে গিয়ে এক স্বর্ণ দোকানে স্বর্ণ বন্ধক রেখে এবং এক নিকট আত্মীয় থেকে সংগ্রহ করা দেড় লাখ টাকা নিয়ে যায়। সম্প্রতি আরও ৫০ হাজার টাকা দিতে চাপ প্রয়োগ করে। এতে নিরুপায় হয়ে তিনি বিষয়টি তার পরিবারকে, স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে অবহিত করে।

 
মার্চের বেতন নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ৩১ মার্চ ২০২৬
ঢাবির পোস্টগ্রাজুয়েট মেডিসিন অনুষদের নতুন ডিন অধ্যাপক সামি …
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু প্রতিনিধির ওপর হামলায় গ্রেপ্তার ১
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি মুক্তিযোদ্ধা, আপনিও জানেন মাননীয় স্পিকার, কিন্তু আওয়াম…
  • ৩১ মার্চ ২০২৬
রামেকে হাসপাতালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, ভর্তি ৯৮
  • ৩১ মার্চ ২০২৬
৩ বিশ্ববিদ্যালয়ের পর গুচ্ছে ফার্স্ট হওয়া ঐশি ঢাবিতেই পরীক্ষ…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence