কারাগারে ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল

১৭ এপ্রিল ২০২৪, ০৭:২৩ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM
আবদুল কাদের ভূঁইয়া জুয়েল

আবদুল কাদের ভূঁইয়া জুয়েল © ফাইল ছবি

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পৃথক পাঁচটি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বুধবার এ আদেশ দেন। তিনি বর্তমানে বিএনপির সহস্বেচ্ছাসেবা–বিষয়ক সম্পাদক পদে রয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে আবদুল কাদের ভূঁইয়া জুয়েলের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর বলেন, গত বছরের আগস্ট থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত রাজধানীর পল্টন, শাহজাহানপুর ও ধানমন্ডি থানার পৃথক পাঁচটি মামলায় আবদুল কাদের ভূঁইয়াকে ১৭ বছরের কারাদণ্ড দেন আদালত। তার বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। ওই পাঁচটি মামলায় আজ আবদুল কাদের ভূঁইয়া জুয়েল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ২২ নভেম্বর পল্টন থানার মামলায় আবদুল কাদের ভূঁইয়া জুয়েলসহ ৯ জনকে তিন বছর তিন মাস করে কারাদণ্ড দেন আদালত। মামলায় তাদের বিরুদ্ধে একটি প্রাইভেট কার ও একটি বাসে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়।

এছাড়া গত ১ জানুয়ারি ধানমন্ডি থানার আরেকটি মামলায় আবদুল কাদের ভূঁইয়া জুয়েলের তিন বছর কারাদণ্ড দেন আদালত।

এলজিইডির ৬ শতাধিক প্রকৌশলীকে ক্যাডার করার উদ্যোগ, প্রধানমন্…
  • ২০ অক্টোবর ২০২৬
আজ থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার
  • ২০ অক্টোবর ২০২৬
কলম্বিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫
  • ২০ অক্টোবর ২০২৬
‘পশু চিকিৎসক’-স্বাস্থ্য সহকারী-ধাত্রী দিয়ে প্রসব, নবজাতকের …
  • ২০ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাবি শিক্ষার্থী, আইসিইউতে ভর্তি
  • ২০ অক্টোবর ২০২৬
নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪
  • ২০ অক্টোবর ২০২৬