ছাত্ররাজনীতি মানে শুধুমাত্র কয়েকটি স্লোগান নয়: ডাকসুর সাবেক ভিপি 

০৬ এপ্রিল ২০২৪, ০৪:৩২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০১ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) আখতারউজ্জামান বলেছেন, ছাত্ররাজনীতি মানে শুধুমাত্র কয়েকটি স্লোগান নয়। ছাত্ররাজনীতির ধরন পাল্টাতে হবে। আমরা ছাত্র সংসদ চাই। মারামারি হানাহানির ছাত্র সংসদ চাই না।

শনিবার (৬ এপ্রিল) রাজধানীর এফডিসিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চলমান অস্থিরতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

আখতারউজ্জামান বলেন, বুয়েট অধ্যাদেশ ও নীতিমালা কি হবে তা নির্ধারণ করার অধিকার বুয়েট কর্তৃপক্ষের রয়েছে। বুয়েটের ছাত্ররা ক্লাস করবে, পরীক্ষা দেবে, যখন রাজনীতির প্রয়োজন হবে তখন রাজনীতিতে অংশ নেবে, এমন পরিবেশই প্রয়োজন। বুয়েটের ছাত্র সংসদ সবসময় তাদের মতো করেই হয়, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো নয়। বর্তমান সমস্যার সমাধান ছাত্র-শিক্ষকসহ সব পক্ষের সাথে আলোচনার মাধ্যমে হওয়া উচিৎ। গত ৫ বছরে রাজনীতিমুক্ত বুয়েটে অনেক সফলতা যেমন রয়েছে তেমনি অতীতে রাজনীতি চলমান রেখেও বুয়েটের শিক্ষার্থীরা দেশে ও বিদেশে কৃতিত্বের পরিচয় দিয়েছে।

ডাকসু সাবেক ভিপি বলেন, মারামারি হানাহানির ছাত্র সংসদ চাই না। ছাত্ররাজনীতি মানে শুধুমাত্র কয়েকটি স্লোগান নয়। ছাত্ররাজনীতির ধরন পাল্টাতে হবে। বর্তমান ছাত্রদের রাজনীতির লক্ষ্য হওয়া উচিৎ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিশ্ব প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া। বিশ্ববিদ্যালয় ভর্তির পর হলের সিট প্রদানের প্রতিশ্রুতির মাধ্যমে দলীয় কর্মীর হিসেবে মিছিল মিটিংয়ে অংশগ্রহণে বাধ্য করা খারাপ দৃষ্টান্ত। বর্তমান ছাত্র রাজনীতির ধারা কি হবে এ বিষয়ে জাতীয় সংসদও অবদান রাখতে পারে।

ছাত্রদলের হামলার ঘটনায় সাংবাদিকদের ৩ দফা দাবির সঙ্গে একাত্ম…
  • ২৪ এপ্রিল ২০২৬
‘ল’ অফিসার নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, আবেদন শেষ ২৯ এপ্রিল
  • ২৪ এপ্রিল ২০২৬
দেশের স্থিতিশীলতা নষ্টকারী যে দলেরই হোক কাউকেই ছাড় দেওয়া হব…
  • ২৪ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে যা বললেন উপাচার্য
  • ২৪ এপ্রিল ২০২৬
সিসিটিভিতে নকল দেখে এসএসসি পরিক্ষার্থীকে বহিষ্কার, ৩ শিক্ষক…
  • ২৪ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ২৪ এপ্রিল ২০২৬