গ্রেপ্তারের পর কারাগারে বাপ্পাদিত্য বসু

১৭ জানুয়ারি ২০২৪, ০৯:৩৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
বাপ্পাদিত্য বসু

বাপ্পাদিত্য বসু © সংগৃহীত

একাধিক অর্থঋণের মামলায় তিন বছর সাজাপ্রাপ্ত আসামি বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক বাপ্পাদিত্য বসুকে (৪০) গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর আজ বুধবার তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন যশোরের কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশনস) পলাশ কুমার বিশ্বাস।

তিনি বলেন, বাপ্পাদিত্যের বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট ছিল। আজ তাকে যশোর আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠান।

এর আগে গতকাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তাকে গ্রেপ্তার করে। পরে র‌্যাব-১০ এর উপ-পরিচালক (অপারেশন অফিসার) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, নড়াইল, নারায়ণগঞ্জ ও নোয়াখালীতে তিনটি অর্থঋণ মামলায় যশোরের বাসিন্দা বাপ্পাদিত্যকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬