ভোটারদের ধন্যবাদ জানিয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ

১০ জানুয়ারি ২০২৪, ০৬:১৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM
লিফলেট বিতরণ করছে ছাত্রদল

লিফলেট বিতরণ করছে ছাত্রদল © সংগৃহীত

নির্বাচন প্রত্যাখান করায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাকির আহমেদের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার বিকালে রাজধানীর শুক্রাবাদ ও সোবাহানবাগ এলাকার বিভিন্ন জায়গায় সংগঠনটির নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সম্পাদক শাকির আহমেদ বলেন, তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে দেশের জনগণ ডামি নির্বাচন ঘৃনাভরের প্রত্যাখ্যান করেছে। সেই জন্য দেশ নায়ক তারেক রহমান পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

দেশের জনগণ নির্বাচন বর্জনের মাধ্যমে এই ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। এখন জনগণের রায়ের প্রতিফলন বাস্তবায়নের জন্য আমরা রাজপথে থাকব। ফ্যাসিবাদের পতন ঘটিয়ে তারপর ছাত্রদল ঘরে ফিরবে ইনশাআল্লাহ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ,  সহ-মুক্তিযোদ্ধা সম্পাদক লাবু ব্যাপারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: আক্তারুজ্জামান বাপ্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের দপ্তর সম্পাদক সোহানুর রহমান সোহাগ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ, ঢাকা কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মো: উজ্জ্বল গাজী, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মাজেদ রাফিন, ঢাকা কলেজ ইন্টারন্যাশনাল হলের সিনিয়র সহ-সভাপতি রাশিকুল ইসলাম শাহিল, ঢাকা কলেজের আহমেদ সাফওয়ান, জুবায়েদ ফরাজী, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা হিমু আহমেদ,মহানগর দক্ষিনের তানভীর সহ আরো অনেক নেতাকর্মী।

ট্যাগ: রাজনীতি
আমাদের সিদ্ধান্ত পছন্দ-অপছন্দ যাই হোক, দোয়া করবেন
  • ১৯ এপ্রিল ২০২৬
আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৯ এপ্রিল ২০২৬
আপনি মুহসিন হলের ভাইদেরকে সময় বেশি দিচ্ছেন: সংসদে ডেপুটি স্…
  • ১৯ এপ্রিল ২০২৬
টোকিওতে বৈশাখী মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ড. সবুর …
  • ১৯ এপ্রিল ২০২৬
লিজেন্ড অব রূপগঞ্জে লিটন-মিরাজ, লক্ষ্য শিরোপা খরার অবসান
  • ১৯ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় টিকটক, অধ্যক্ষকে স্মারকলিপি দিল শিবির
  • ১৯ এপ্রিল ২০২৬