ঢাবি ছাত্রদলের নতুন ভারপ্রাপ্ত সভাপতি রুয়েল

৩১ ডিসেম্বর ২০২৩, ১০:১১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহ-সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েলকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করেছে কেন্দ্রীয় ছাত্রদল। আজ রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় সংগঠনটি। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহ-সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েলকে ঢাবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। 

উল্লেখ্য ২৭ ডিসেম্বর রাতে ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেলকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। 

ট্যাগ: ছাত্রদল
ভারতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হেনস্তা ও দেশে ফেরা নিয়ে মু…
  • ১৫ জুন ২০২৬
পিরোজপুরে ডুবন্ত কার্গো থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
  • ১৫ জুন ২০২৬
সুজুকি বাইক কিনলেই মিলবে ৪৩ ইঞ্চি টিভি, থাকছে ক্যাশব্যাকও
  • ১৫ জুন ২০২৬
স্ট্যানফোর্ডের সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্যের  সময় কেন…
  • ১৫ জুন ২০২৬
চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা
  • ১৫ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইউনাইটেড ফাইন্য…
  • ১৫ জুন ২০২৬
×