অসহযোগ আন্দোলন সফল করতে জবি ছাত্রদলের লিফলেট বিতরণ

২৯ ডিসেম্বর ২০২৩, ১২:৫২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
অসহযোগ আন্দোলন সফল করতে জবি ছাত্রদলের লিফলেট বিতরণ

অসহযোগ আন্দোলন সফল করতে জবি ছাত্রদলের লিফলেট বিতরণ © টিডিসি ফটো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন আখ্যা দিয়ে তা বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করার লক্ষ্যে ঢাকা জজ কোর্ট ও ন্যাশনাল মেডিকেল এর জনসন রোডের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 

শুক্রবার (২৯ ডিসেম্বর) জবি ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।

জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, যাদের ইতিহাসই হচ্ছে গণতন্ত্র ধ্বংস করে বাকশাল গঠন করা, তারা তো এরকম একদলীয় ডামি ও বানরের ভাগবাটোয়ারার নির্বাচনই করবে। ইনশাআল্লাহ, বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ, এই ডামি ও ভাগবাটোয়ারার নির্বাচনকে প্রত্যাখ্যান করে ৭ তারিখের ভোটকেন্দ্র বর্জন করবে। আমরা আশা রাখি এই অবৈধ সরকার ১৮ কোটি জনগণের স্বার্থের কথা মনে রেখে অতি দ্রুত পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পরিবেশ তৈরি করবে। নতুবা বিএনপিসহ সকল গণতন্ত্রকামী দল। এই দল এক দফা তথা এই অবৈধ মাফিয়া সরকারের পদত্যাগের আন্দোলনে নেমেছে। আন্দোলন যে কোন মূল্যে সফল করার জন্য রাজপথে যা করা দরকার তাই করে যাবো আমরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি জুলকার নাইন ও শামিম হোসেন; প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, ইয়াকুব শেখ অনিক, দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ,আসিফ আল ইমরন, সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রায়হান হোসেন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম শাওন।

আরও উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিরাজ সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান দুর্জয়, ইমন, মাহবুব আলম, ফয়সাল মুরাদ, ইথার,আয়াত সহ প্রচার সম্পাদক, মেহেদী হাসান সদস্য, শিহাব, রায়হান, আনোয়ার, তাজুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
ডুয়েটে চালু হল দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব
  • ৩১ মার্চ ২০২৬
বেদখলকৃত ২ হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিল জবি ছাত্রদল
  • ৩১ মার্চ ২০২৬
বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
  • ৩১ মার্চ ২০২৬
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence