অসহযোগ আন্দোলনের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের লিফলেট বিতরণ

২৭ ডিসেম্বর ২০২৩, ০২:২৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
 লিফলেট বিতরণ কর্মসূচি

লিফলেট বিতরণ কর্মসূচি © টিডিসি ফটো

ডামি নির্বাচন বর্জন ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের পক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি তানজিল হাসান এর নেতৃত্বে রাজধানীর বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ এলাকায় লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা।

এই সময় দলটির নেতাকর্মীরা জানান, বিএনপির অসহযোগ আন্দোলনের ডাকে সাড়া দিয়ে জনগণ ইতোমধ্যে এই ডামি নির্বাচন বর্জন করছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করব।

লিফলেট বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এইচ এম আবু জাফর, কেন্দ্রীয় সংসদের সদস্য আনিছুর রহমান খান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম রিয়াজুল ইসলাম রিয়াজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আল আমিন মৃধা, সাইফুল ইসলাম রাকিব, যুগ্ম সম্পাদক সাদেক হোসেন, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহসান হাবিব রুবেল, মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সহ সম্পাদক আরিফ বিল্লাহ, পল্টন থানা ছাত্রদল নেতা আরিফ সিকদার সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সচিবালয়ে চলছে একনেক সভা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কানাডায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার ও…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সাইবার হামলা প্রতিরোধের কৌশল শেখাতে প্রেসিডেন্সি ইউনিভার্সি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল সোনা-রুপার দাম, ভরিতে কত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ, আবেদন ১৩ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সাপোর্টাররাও সরকারের ওপর ক্ষুব্ধ, ৬০-৭০ শতাংশ মানুষে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬