অবরোধের সমর্থনে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৯ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০১ PM
শাহবাগ এলাকায় ঢাবি ছাত্রদলের নেতা-কর্মীদের বিক্ষোভ

শাহবাগ এলাকায় ঢাবি ছাত্রদলের নেতা-কর্মীদের বিক্ষোভ © সংগৃহীত

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে বিএনপির ডাকা নবম ধাপের অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ রোববার (৩ ডিসেম্বর) সকালে মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে পরীবাগে রাস্তা অবরোধের মাধ্যমে শেষ হয় বলে নেতাকর্মীরা জানিয়েছেন।

ছাত্রদলের এক বার্তায় জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন।

আরো পড়ুন: ভূমিকম্প আতঙ্কে হলের জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত ঢাবি ছাত্র

এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মো. হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহস, মাসুম বিল্লাহ, মো. তরিকুল ইসলাম তারিক, মো. নাছির উদ্দিন শাওন, গাজী মো. সাদ্দাম হোসেন, রাজু আহমেদ, আবু হান্নান তালুকদার, সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, আব্দুর রহিম রনি, মাহবুব আলম শাহিন, নূর আলম ভূইয়া ইমন প্রমুখ।

‘ন্যাশনাল কালচারাল ক্যানভাস’ আয়োজন করছে ‘সায়েন্স স্পার্ক’
  • ২৪ অক্টোবর ২০২৬
বাড়াবাড়ি করলে নির্বাচন কমিশন ঘেরাও করে দিনরাত বসে থাকব: জাম…
  • ২৪ অক্টোবর ২০২৬
ঢাবিতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন কর…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জ জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম…
  • ২৪ অক্টোবর ২০২৬
বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬