মধ্যরাতে জবির গেটে তালা দিল ছাত্রদল

২৬ নভেম্বর ২০২৩, ০৮:৫৫ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM
মধ্যরাতে জবির গেটে চতুর্থ গেটে তালা দিয়েছে ছাত্রদল

মধ্যরাতে জবির গেটে চতুর্থ গেটে তালা দিয়েছে ছাত্রদল © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে শনিবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল।

শনিবার দিবাগত রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ গেটে (ব্যাংক গেট) ‘সর্বাত্মক অবরোধ’ লেখা সম্বলিত একটি ব্যানার ঝুলিয়ে এ তালা দেওয়া হয়।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আবিদ কালাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাছিবুল হক চৌধুরী, রবিউল আওয়াল, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক রিয়াজুলয় আরেফিন, শেরপুর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সোহেল তানভীর প্রমুখ ছাত্রদল নেতাকর্মী‌ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে গত ২ নভেম্বর বিএনপির ডাকা অবরোধের সমর্থনে ‘সর্বাত্মক অবরোধ’ লেখা সম্বলিত একটি করে ব্যানার ঝুলিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনটি গেটে তালা দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 

‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ে ১১৭ পদে নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সব মাদ্রাসার অধ্যক্ষ-সুপারকে জরুরি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬