পিটার হাসকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার কথাটি ‘রসবোধ’ থেকে বলা: ইনান

১১ নভেম্বর ২০২৩, ০৬:৩৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
শেখ ওয়ালী আসিফ ইনান

শেখ ওয়ালী আসিফ ইনান © ফাইল ছবি

ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে ফিরিয়ে নিতে দেশটির প্রতি আহ্বান জানানোর তিন দিন পর ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেছেন, বাঙালির চিরাচরিত রসবোধের জায়গা থেকে তিনি এ কথা বলেছিলেন। তার এই বক্তব্য নিয়ে নানা আলোচনা শুরু হলে সেই বক্তব্যের ব্যাখ্যায় তিনি এ কথা বলেন।

গত বুধবার (৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের সমাবেশে শেখ ওয়ালী আসিফ ইনান বলেছিলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বিএনপি-জামায়াতের ‘পৃষ্ঠপোষক’। ওই সময় তিনি পিটার হাসকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

ওই দিন তিনি বলেছিলেন, বিএনপি-জামায়াত অপশক্তি বাংলাদেশকে পেছন দিকে ফিরিয়ে নিতে চায়। তারা বলে ‘টেক ব্যাক বাংলাদেশ’। পিটার হাসকে তাদের (বিএনপি-জামায়াত) পৃষ্ঠপোষক উল্লেখ করে ছাত্রলীগের এই নেতা বলেন, ‘আমেরিকার উদ্দেশে বলব, টেক ব্যাক ইওর হাস। হাসকে আপনারা ফিরিয়ে নিয়ে যান। এই হাঁস, পাতিহাঁস—বাংলাদেশে আমরা চাই না। আমরা হাঁস অনেক জবাই করে খেয়েছি। রাজহাঁস পর্যন্ত এই বাংলার মানুষ ধরে ধরে খায়।’

এই বক্তব্যের ব্যাখ্যায় শনিবার (১১ নভেম্বর) ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান বলেন, ‘বাঙালির সহজাত রসবোধ থেকেই কথাগুলো বলেছিলাম। কোনো দেশ বা কোনো দেশের কূটনীতিকের সঙ্গে বৈরী সম্পর্কে ছাত্রলীগ ও শিক্ষার্থীরা বিশ্বাস করে না।’

এসময় তিনি বলেন, ‘আমার বুধবারের বক্তব্যটি বাঙালির চিরাচরিত রসবোধের জায়গা থেকে দেওয়া। এটিকে কঠোরভাবে, ব্যক্তিগতভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল। সেই মানসিকতা থেকেই আমরা সবার সঙ্গে আচরণ বা সম্পর্ক রাখতে চাই।’

বাবার লাশ বয়ায় বেধে তীরে টেনে আনল দুই শিশু সন্তান
  • ২১ মার্চ ২০২৬
ইসরায়েলে আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল
  • ২১ মার্চ ২০২৬
ঈদের নামাজ শেষে পল্লবীতে এলাকাবাসীর সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্…
  • ২১ মার্চ ২০২৬
গৌরনদীতে নিজ এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন তথ্যমন্ত্…
  • ২১ মার্চ ২০২৬
শহীদ ওয়াসিম আকরামের পরিবারের কাছে গেল এনসিপির ঈদ উপহার
  • ২১ মার্চ ২০২৬
জাল ফেলা নিষেধ, ঈদ আনন্দ নেই মেঘনা পাড়ের শতাধিক ভাসমান জেলে…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence