হরতাল-অবরোধের প্রতিবাদে রাবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

১১ নভেম্বর ২০২৩, ০১:০৩ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
হরতাল-অবরোধের প্রতিবাদে রাবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

হরতাল-অবরোধের প্রতিবাদে রাবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

দেশব্যাপী বিএনপি-জামায়াত ঘোষিত হরতাল-অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রলীগ। 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। 

রাবিপ্রবি ছাত্রলীগের নেতারা বলেন, দেশজুড়ে বিএনপি-জামায়াত যে অবরোধ, সন্ত্রাস, সহিংসতা, অগ্নিসংযোগ চালাচ্ছে তার বিরুদ্ধেই আজকের এই বিক্ষোভ মিছিল।

নেতারা বলেন, দেশকে অস্থিতিশীল করে যারা তারুণ্যের অগ্রযাত্রা রোধ করতে চায়, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ যারা বিঘ্নিত করতে চায় তাদের রুখে দিতে শিক্ষার্থীরা সদা প্রস্তুত। দেশের জনগণের জানমালকে যারা ক্ষতিগ্রস্ত চায়, তাদের রেহাই দেওয়া হবে না।

‘মবের শিকার’ প্রধান শিক্ষককে দায়িত্বে থাকার নির্দেশ হাই কোর…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুদকের ব্রিফিং ইস্যুতে আসিফ মাহমুদের রিট খারিজ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দলাদলি বন্ধ করুন, শিক্ষার পরিবেশ গড়ে তুলুন: উপাচার্য 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের ইউরেনিয়ামবাহী বিমান আটকানোর বিষয়ে যে ব্যাখ্যা দি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বুরো বাংলাদেশে ৭ পদে নিয়োগ, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনিতে হামলার ঘটনায় জামাতা গ্রেপ্তারের পর জামায়াত এমপির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬