হরতাল অবরোধের বিরুদ্ধে চবি ছাত্রলীগের বিক্ষোভ

০৯ নভেম্বর ২০২৩, ০৭:১৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৪ PM
বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

বিএনপি- জামায়াত সহ সমমনা দলগুলোর চলমান  হরতাল, অবরোধ, অগ্নিসন্ত্রাস ও সহিংসতা সহ শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এর অনুসারীও চবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা সীমা। সমাবেশে শামীমা সীমা বলেন, চলমান হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে একটি অপশক্তি দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলে তারুণ্যের অগ্রযাত্রাকে রোধ করার চেষ্টা করছে। সেইসাথে শিক্ষাজীবনে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার পায়তারা করছে। এ অপকর্মের প্রতিবাদ জানিয়েই ছাত্রসমাজের আজকের এই মিছিল ও বিক্ষোভ সমাবেশ।

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেত্রী প্রিয়া, তাসনিম, সাদিয়া, নেহা, সোহানা, সানজানা, স্বর্ণা, হুমায়রা, নুসরাতসহ অনেকে।

মার্কিন সিনেটে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল পাস, ভারত-চীনের …
  • ০৮ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসা ও হাসপাতালে হামলার ঘটনায় ছাত্রদল জড়িত নয়: না…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের লক্ষাধিক টা…
  • ০৮ আগস্ট ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬
সেমিস্টার ফাইনালে খাতা বিতরণের পর পরীক্ষা স্থগিত, কেন এমন স…
  • ০৮ আগস্ট ২০২৬
যে কারণে শেষ মুহূর্তে মরক্কো সফর বাতিল করল বার্সেলোনা
  • ০৮ আগস্ট ২০২৬