মোটরসাইকেলে এসে ঢাকা কলেজে তালা দিয়ে চলে গেল ছাত্রদল

০৯ নভেম্বর ২০২৩, ০৮:৪৭ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM
ঢাকা কলেজের গেটে তালা দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা

ঢাকা কলেজের গেটে তালা দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা © সংগৃহীত

একদফা দাবিতে চলমান বিএনপির অবরোধে সমর্থন জানিয়ে আবারও কলেজের মূল ফটকে তালা দিয়েছে ঢাকা কলেজ শাথা ছাত্রদল। বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভোর ৫টার পরে মোটরসাইকেলে এসে তৃতীয় দফায় দ্বিতীয় দিনের অবরোধের সমর্থনে নেতাকর্মীরা তালা লাগিয়ে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে মোটরসাইকেলযোগে কয়েকজন এসে কলেজের মূল ফটকের বাইরে অবস্থান নেন। পরে গেটে তালা দিয়ে ব্যানার টানিয়ে আবারও চলে যান। ব্যানারে ‘১ দফার দাবিতে অবরোধ’ লেখা ছিল।

বিষয়টি নিরাপত্তারক্ষীদের নজরে আসলে তারা কলেজ কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে কলেজ প্রশাসনের নির্দেশনায় তালাটি ভেঙে ফেলা হয়। বর্তমানে গেট শিক্ষার্থীদের প্রবেশের জন্য খুলে রাখা হয়েছে।

আরো পড়ুন: সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সবার সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র

এর আগেও গত ৫ নভেম্বর (রোববার) এবং ২ নভেম্বর (বৃহস্পতিবার) বিএনপি ঘোষিত তিন দিনের সর্বাত্মক অবরোধকে সমর্থন জানিয়ে তালা ঝুলিয়ে দিয়েছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

মার্কিন সিনেটে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল পাস, ভারত-চীনের …
  • ০৮ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসা ও হাসপাতালে হামলার ঘটনায় ছাত্রদল জড়িত নয়: না…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের লক্ষাধিক টা…
  • ০৮ আগস্ট ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬
সেমিস্টার ফাইনালে খাতা বিতরণের পর পরীক্ষা স্থগিত, কেন এমন স…
  • ০৮ আগস্ট ২০২৬
যে কারণে শেষ মুহূর্তে মরক্কো সফর বাতিল করল বার্সেলোনা
  • ০৮ আগস্ট ২০২৬