অবরোধের সমর্থনে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

০৮ নভেম্বর ২০২৩, ০২:১৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM
জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

বিএনপির ডাকা তৃতীয় দফায় দেশ জুড়ে অবরোধের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফটকে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। বুধবার (৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ফটক (অগ্রণী ব্যাংক গেট) থেকে ইসলামপুর পুলিশ ফাঁড়ি পর্যন্ত মিছিল করে জবি ছাত্রদলের নেতাকর্মীরা। 

মিছিলে নেতৃত্ব দেন জবি শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

মিছিলে উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি- এবিএম মাহমুদ সর্দার, বিএম মিলাদ উদ্দিন ভূঁইয়া। জবি ছাত্রদলের সহ-সভাপতি জুলকার নাইন, যুগ্ম সাধারণ সম্পাদক- মুসাব্বির মিল্লাত পাটোয়ারীসহ জবি ছাত্রদলের নেতাকর্মীরা।

জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ফ্যাসিস্ট ও অবৈধ সরকার যে অপচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবেই সেই চেষ্টা সফল হতে দিবে না। বাংলাদেশের জনগণের সকল প্রকার অধিকার রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি নেতাকর্মী ইস্পাত কঠিন ঐক্য ভরে তোলে রাজপথে উত্তপ্ত আন্দোলন তৈরি করবে। এর মাধ্যমে অবৈধ হাসিনার মসনদ ভেঙে চুরমার করে দেয়া হবে।

মার্কিন সিনেটে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল পাস, ভারত-চীনের …
  • ০৮ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসা ও হাসপাতালে হামলার ঘটনায় ছাত্রদল জড়িত নয়: না…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের লক্ষাধিক টা…
  • ০৮ আগস্ট ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬
সেমিস্টার ফাইনালে খাতা বিতরণের পর পরীক্ষা স্থগিত, কেন এমন স…
  • ০৮ আগস্ট ২০২৬
যে কারণে শেষ মুহূর্তে মরক্কো সফর বাতিল করল বার্সেলোনা
  • ০৮ আগস্ট ২০২৬