পুরান ঢাকায় জবি ছাত্রদলের বিক্ষোভ

০৫ নভেম্বর ২০২৩, ১২:৪৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
অবরোধের সমর্থনে রোববার সকালে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জবি শাখা ছাত্রদল

অবরোধের সমর্থনে রোববার সকালে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জবি শাখা ছাত্রদল © টিডিসি ফটো

বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। রোববার (৫ নভেম্বর) সকাল ৮টায় পুরান ঢাকার দয়াগঞ্জ মোড় এলাকায় বিক্ষোভ করেন তারা। মিছিলে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, ‘সর্বাত্মক অবরোধ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে থেকে পালন করছে। দেশ বাঁচানোর অবরোধ, গণতন্ত্র পুনরুদ্ধারের অবরোধ, ভোটাধিকার ফিরিয়ে আনার অবরোধ, ফ্যাসিস্ট সরকারের পতনের অবরোধ এদেশের সাধারণ মানুষ সফল করবে। এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। দেশ ও দলের প্রয়োজনে রাজপথে শহীদ হব।’

সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ‘সরকার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যে অপচেষ্টা চালাচ্ছে, তা ছাত্রদল কোনোভাবেই সফল হতে দেবে না। বাংলাদেশের জনগণের সব অধিকার রক্ষায় ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রতিটি নেতা-কর্মী ইস্পাতের ন্যায় কঠিন ঐক্য গড়ে তুলবে।

আরো পড়ুন: ঢাবির ফটকে ফটকে ছাত্রদলের তালা

বিক্ষোভ মিছিলে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক  খন্দকার রাজ্জাকুর রহমান রাজ, জবি ছাত্রদলের সহ-সভাপতি আজিমুল হাসান চৌধুরী, জুলকার নাইন, শামিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বির মিল্লাত পাটোয়ারী, সুমন সর্দার, জাফর আহমেদ, সৌরভ আহমেদ, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক সাখওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, আসিফ আল ইমরান, মেহেদী হাসান অর্নব, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।

মার্কিন সিনেটে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল পাস, ভারত-চীনের …
  • ০৮ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসা ও হাসপাতালে হামলার ঘটনায় ছাত্রদল জড়িত নয়: না…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের লক্ষাধিক টা…
  • ০৮ আগস্ট ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬
সেমিস্টার ফাইনালে খাতা বিতরণের পর পরীক্ষা স্থগিত, কেন এমন স…
  • ০৮ আগস্ট ২০২৬
যে কারণে শেষ মুহূর্তে মরক্কো সফর বাতিল করল বার্সেলোনা
  • ০৮ আগস্ট ২০২৬