রাবিপ্রবিতে ছাত্রলীগের কর্মীসভা, আসছে প্রথম কমিটি

৩০ অক্টোবর ২০২৩, ১০:৪২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
রাবিপ্রবিতে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

রাবিপ্রবিতে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত © টিডিসি ফটো

উৎসবমুখর পরিবেশে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) শাখা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০ অক্টোবর) বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। দ্রুত সময়ের মধ্যে রাবিপ্রবি শাখা ছাত্রলীগের (প্রথম) কমিটি প্রদান করা হবে বলে জানান সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শাহেদ খান এর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন এর সঞ্চালনায় শাখা ছাত্রলীগের কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাইফুল আলম সাইদুল। কর্মীসভায় বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আরেক সহ-সভাপতি এম. এ. আহাদ চৌধুরী রায়হান, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক আমির হোসেন খসরু, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক নুর আলামিন, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক অর্কপল তালুকদার।

এছাড়াও কর্মীসভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।

৭ পরিবর্তন নিয়ে মাঠে ব্রাজিল, মোবাইলে দেখবেন যেভাবে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে ৯ মাসে ৮৫ সাপ উদ্ধার, বিষধর ১৫টি; আতঙ্কে শিক্ষার্থীরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মেরিন ইঞ্জিনিয়ারের স্বপ্ন থেকে বিচারক, লীনা বললেন—‘জীবন কতট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানসিক চাপে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, ক্যাম্পাসে নেই স্থায়ী…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন ১৫ অক্ট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডুসাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ তোহা, সাধারণ সম্পাদক আজ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬