ডেঙ্গুতে প্রাণ গেল ছাত্রলীগ নেতার

১২ আগস্ট ২০২৩, ০৫:৫১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
সানাউল্লাহ কানন

সানাউল্লাহ কানন © সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাদারীপুরে সানাউল্লাহ কানন (২৩) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি ছাত্রলীগের কালকিনি উপজেলা কমিটির সদস্য ছিলেন। আজ শনিবার (১২ আগস্ট) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় কানন মারা যান।

সানাউল্লাহ মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর রাজদী গ্রামের সাবেক সেনা সদস্য মো. বাদশা ব্যাপারীর ছেলে।

জানা যায়, গত ৩১ জুলাই কালকিনিতে কাননের ডেঙ্গু শনাক্ত হয়। এরপর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে ওই হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

কালকিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন ফকির বলেন, সানাউল্লাহ রাজনীতিতে খুব সক্রিয় ছিলেন। মানুষের বিপদে-আপদে ছুটে যেতেন। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পরিবারের প্রতি সমবেদনা ও শোক জানাই।

ড্যাবের সমাবেশে এসে হৃদরোগে মারা গেলেন চিকিৎসক
  • ০৮ আগস্ট ২০২৬
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রিক্লেইমিং বাংলাদেশ বইয়ের মোড়ক উন্…
  • ০৮ আগস্ট ২০২৬
নিয়োগপত্রের দাবিতে সচিবালয়ের সামনে ঘাস খেলেন শিক্ষকপ্রার্থী…
  • ০৮ আগস্ট ২০২৬
ইউপি সদস্যের বিবাহিত বোন পান বিধবা ভাতা, বাবা-ছেলে-ভাতিজা প…
  • ০৮ আগস্ট ২০২৬
কলেজ মাঠে কচু গাছ রোপণ করে শিক্ষার্থীদের ভিন্নধর্মী প্রতিবা…
  • ০৮ আগস্ট ২০২৬
বাংলাদেশের তরুণ প্রজন্ম: সম্ভাবনা, সংকট ও আগামীর রাষ্ট্রচিন…
  • ০৮ আগস্ট ২০২৬