নজরুল বিশ্ববিদ্যালয়সহ চার শাখায় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

০৪ জুলাই ২০২৩, ০৬:০৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৪ AM

© লোগো

দীর্ঘ ৬ বছর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (৪ জুলাই) বিকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির ঘোষণা করে সংগঠনটি।

একই সময়ে আলাদা আরও তিনটি বিজ্ঞপ্তিতে রংপুর জেলা, রংপুর মহানগর ও রংপুর মেডিকেল কলেজ শাখা কমিটিও বিলুপ্তির ঘোষণা করে সংগঠনটি।

নজরুল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।

রংপুর জেলার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, রংপুর জেলা শাখার কমিটি স্থগিত ঘোষণা করা হল।

রংপুর মহানগরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, রংপুর মহানগরের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।

রংপুর মেডিকেল কলেজ শাখার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, রংপুর মেডিকেল কলেজ শাখা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।

নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬