পঞ্চগড়েও বিশ্ববিদ্যালয় হবে: সাদ্দাম

২৭ জুন ২০২৩, ০৪:২১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM

© সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করবেন। পর্যায়ক্রমে পঞ্চগড়েও হবে।

আজ মঙ্গলবার দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী অত্যন্ত মেধাবী উল্লেখ করে এসময় তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শও দেন এই তিনি। 

সাদ্দাম হোসেন বলেন, প্রধানমন্ত্রী যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন, তা দায়িত্ব ও সন্মানের সঙ্গে পালন করতে চাই। তার বিশ্বাস ও আস্থা যেন অক্ষুণ্ণ থাকে সে বিষয়ে সব সময় সতর্ক থাকবো। 

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার স্পন্দনকে ধারণ করে দেশকে সামনে এগিয়ে নিতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। আমরা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ রুখে দেবো। 

পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্লাবন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট সহ পঞ্চগড় প্রেস ক্লাবের সিনিয়র গণমাধ্যেম কর্মীরা বক্তব্য রাখেন। পরে পঞ্চগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়।

নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬