সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার: ছাত্র ইউনিয়ন

১৬ জুন ২০২৩, ০৮:৩২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৩ PM
সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবি ছাত্র ইউনিয়নের

সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবি ছাত্র ইউনিয়নের © ফাইল ছবি

মন্ত্রী কিংবা এমপির গাড়ি বা ফোন চুরি হলে সেটা খোঁজে বের করতে রাষ্ট্রের দুই ঘণ্টা সময়ও লাগেনা৷ অথচ সাংবাদিক নাদিম হত্যার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো খুনিদের খোঁজ করতে পারেনি এই সরকারের পুলিশবাহিনী। যেই সরকার একজন সত্য উচ্চারণকারী সাংবাদিককে নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের কোনো দরকার নেই আমাদের।

বর্তমান সরকারকে মুক্ত সাংবাদিকতার শত্রু হিসেবে অভিহিত করে এসব বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিবুল রনি। সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদী মানববন্ধনে তিনি এসব মন্তব্য করেন।

আরো পড়ুনঃ শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষে রণক্ষেত্র শাবিপ্রবি, আহত ২০

আজ শুক্রবার (১৬ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর পক্ষ থেকে এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক তামজীদ হায়দার চঞ্চল বলেন, নোয়াখালীর সুবর্ণচরে নৌকায় ভোট না দেওয়ায় যে ধর্ষণের ঘটনা ঘটে তা স্মরণ করে বলতে চাই, এই দেশে সকল গুম, খুন, অন্যায়ের ঘটনা ঘটে মূলত এই ভোটারবিহীন সরকারের বিরোধীতা করার দায়ে। 

তিনি আরও বলেন, সাংবাদিক নাদিমকেও হত্যা করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জন্য। ছাত্রলীগ, যুবলীগের মত সন্ত্রাসী সংগঠনগুলো টিকে আছে  ক্ষমতাসীন সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায়, তাই এই মুহুর্তে  এই সরকার পতনের জন্য আন্দোলন সংগঠিত করা উচিত বলে মন্তব্য করেন ছাত্র ইউনিয়নের এই নেতা।

সমাপনী বক্তব্যে ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম বলেন, এই সরকার একজন সাংবাদিককে সুরক্ষা দিতে পারে না, সাধারণ মানুষের জান-মালের সুরক্ষা দিতে পারেনা। এই সরকার সুরক্ষা দেয় তার সন্ত্রাসী বাহিনীকে, সুরক্ষা দেয় তার তাবেদার গোষ্ঠিকে যাদের উপর ভর করে সে টিকে আছে। আজকের এই মানববন্ধন তাই শুধু এখানে নয়, দেশের সকল জেলায় একযোগে হওয়া উচিৎ। 

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাইমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল রনির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তামজীদ হায়দার চঞ্চল, সহ-সভাপতি শিমুল কুম্ভকার, ঢাকা মহানগর সংসদের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম ইমন ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সংগঠক শাহরিয়ার শিহাব।

উল্লেখ্য, অফিসের কাজ শেষে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশীগঞ্জে রাতের অন্ধকারে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম’র জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। একই সঙ্গে ‘একাত্তর টিভি’র বকশীগঞ্জ উপজেলা সংবাদ সংগ্রাহক হিসেবে কাজ করতেন। 

অভিযোগ উঠেছে, সংবাদ প্রকাশের জেরে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদুল আলম লোকজন দিয়ে এ হত্যা করিয়েছেন। মাহমুদুল আলম সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence